বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন

January 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ পালের সভাপতিত্বে ও নয়ন লাল দেবের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট বিষ্ণু পদ ধর, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ অসীম চৌধুরী, সহ-সমাজকল্যাণ সম্পাদক বাসুদেব পাল, কমলগঞ্জ শাখার সভাপতি অঞ্জন প্রসাদ চৌধুরী, রাজনগর উপজেলা শাখার সম্পাদক ডাঃ প্রদীপ চন্দ্র দে, যুব মহাজোট নেতা জয়দেব পাল, রতন দেব প্রমুখ।

এছাড়াও সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে ভোটের মাধ্যমে সর্ব্বসম্মতিক্রমে ইন্দ্রজিৎ পালকে সভাপতি, বাবুল চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক ও সজল দেবকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিরাপদ রায়, লিটন পাল, নিবাস দেবনাথ, প্রদীপ চন্দ্র পাল, সরাজ ভট্টাচার্য্য, মধুসূদন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পুলক দাশ, নান্টু দেব, ডাঃ সন্তোষ দেব, জয়দেব পাল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com