অগ্নিকান্ডে নিহত পরিবার ২ লাখ টাকার চেক পেলেন

March 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের ব্যাবসায়ী প্রতিষ্টান পিংকি সু-ষ্টোরের অগ্নিকান্ডে নিহত পরিবারকে কানাডার মন্ট্রিয়ল মন্দির ভিত্তিক সোসাইটি ও মৌলভীবাজার সোসাইটির তহবিল থেকে ২ লাখ টাকা চেক দেয়া হয়েছে। শুক্রবার ৬ মার্চ বিকেলে তাদের পরিবারের হাতে এ চেক তোলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ আলী,এডভোকেট ভুষণজিৎ চৌধুরী মিলন, এডভোকেট রাধাপদ দেব সজল, প্রাণ গোপাল রায়, সঞ্জিত কুমার দাস, শ্যামল চন্দ্র দাশ, সুভাষ পাল কানু প্রমুখ।

উলেখ্য  ২৮ জানুয়ারী মৌলভীবাজারে পৌর শহরে পিংকি সু-ষ্টোরের জুতার দোকানে অগ্নিকান্ডে পাঁচজন নিহত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com