শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের করোনা মোকাবেলায় করনীয় বিষয়ে সভা :  ছুটি না দিলে ১০ এপ্রিল মানবন্ধন

April 8, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে করোনা মোকাবেলায় করনীয় বিষয়ে চা শ্রমিক ইউনিয়ন ও চা বাগান থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকন লাল কর্মকারের সভাপতিত্বে সভার আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদরে সামনে প্রেসব্রিফিং করেন সংগঠনের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। এ সময় তিনি বলেন, করোনা ঝুঁকি থেকে রক্ষায় অনতিবিলম্বে মজুরীসহ চা শ্রমিকদের ছুটি ঘোষনা করতে হবে। তা না হলে আগামী ১০ এপ্রিল এই ছুটির দাবীতে প্রত্যেক চা বাগানে কাজে যাওয়ার পূর্বে ১০জন শ্রমিক নিরাপদ দুরত্ব বজায় রেখে মানবন্ধন করবে। একই সাথে চা শ্রমিক ইউনিয়ন থেকে প্রধানমন্ত্রী বরাবরেও আবেদন করেবে। এ সময়   জন প্রতিনিধিদের পক্ষে সাংবাদিকদের উদ্দ্যেশে বক্তব্যদেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিজয় বুনাজী। তিনি বলেন, চা বাগানে নির্ধারিত শ্রমিকের সাথে সাথে ওই পরিবারে আরো বেশ কিছু শ্রমিক রয়েছে যাদের বাগানে কাজ নেই তারা, ইট ভাংগা, লাকরী করা, মাটি কাটাসহ বিভিন্ন দিন মজুরের কাজ করে। এখন সব কিছু বন্ধ থাকায় তারা বেকায় হয়ে ঘর বন্দি। তাদের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। প্রেস বিফ্রিংএ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী আরো বলেন, প্রধানমন্ত্রীর কথা মতো শ্রমিকরা বাগানে কাজ করছে। তবে অনেক চা বাগান শ্রমিকদের নিরাপদ দুরত্বের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে না এবং তাদেরকে হাত ধুয়ার সাবান ও মাস্ক দেয়নি। তাই তারা ঝুঁকি নিয়েই কাজ করছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সাঁতগাও ইউনিযন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভেলী সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি ও চা শ্রমিক নেতা সীতা রাম বিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com