শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ১২শ’ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ৮ এপ্রিল শ্রীমঙ্গল থানা চত্বরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারক আহমেদ পিপিএম (বার)।
এসময উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েলসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। চাল,ডাল,আলু,তৈল,পেঁয়াজ,লবন ও সাবান প্যাকেট করে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ বিশেষ সহযোগিতা করেন।



মন্তব্য করুন