গ্রামীণ স্বাস্থ্য সেবায় এবার মাঠে নেমেছেন পল্লী চিকিৎসকরা

April 10, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পল্লিচিকিৎসক সমিতি উদ্যোগে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। একই সাথে গরীবদের দেয়া হচ্ছে বিনামুল্যে ঔষধ।

পল্লী চিকিৎসক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি ডা: রানু আচার্য্য, জানান, তিনি তাদের সংগঠনের অনান্য সদস্যদের নিয়ে গত তিন ধরে তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গ্রামীণ এলাকায় গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এ সময় হালাকা জ্বরের অনেক রোগী পেয়েছেন তাদের তারা জ্বরের ঔষধ বিনা মুল্যে দিয়েছেন। এ কার্যক্রমে অংশনেন ডা. মামুনুর রশিদ, ডা. রাধাকান্ত দাশ ও ডা. আয়শা খানমসহ আরো ১০/১২জন চিকিৎসক। সংগঠনের শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক ডা. মামুন জানান, করোনার কারনে সবাইকে ঘরে থাকতে হলো হয়েছে তাই তারা গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ডা: রাধাকান্ত দাশ জানান, এ কর্মসূচীর আওতায় তারা শতাধিক বাড়িতে গিয়েছেন। গ্রামের মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি তারা সচেতনতা মূলক লিপলেটও বিতরণ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com