শ্রীমঙ্গলে শ্বাস কষ্ট নিয়ে এক বাবুচির মৃত্যু

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের ভূনবীরে শ্বাসকষ্ট নিয়ে এক বাবুচির মৃত্যু ৯ এপ্রিল দূপুরে হয়েছে। আশে পাশের কয়েকবাড়ি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ। মারা যাওয়া বাবুচির নাম রাজন দাশ (৩২)। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকায়।
এ ব্যাপারে গ্রাম্য চিকিৎসক ডা: নারায়ন আচার্য্য জানান, তিন দিন আগে সে চিকিৎসা নিতে গেলে তিনি অনুমান করেন তার হার্টের সমস্যা তাই তাকে একটি স্প্রে ব্যবহারের নিদের্শ দেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাজ্জাত আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তার নমুনা সংগ্রহ করেছেন এবং তার শশুরবাড়িসহ আশে পাশের কয়েকবাড়ির মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা নারায়নগঞ্জ থেকে গাড়ী রির্জাভ করে কয়েকজন শ্রমিক শ্রীমঙ্গলে আসলে তাদেরকে চা বাগানের আইসোলেশন সেন্টারে ও একজনকে তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য করুন