শ্রীমঙ্গলে খ্রিস্টান ধর্মানুসারীদের ঘরে ঘরে ত্রান সহায়তা প্রদান

April 13, 2020,

তোফায়েল পাপ্পু॥ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান আরাধক প্রভু যীশু খ্রিষ্টের পুনরুত্থান উৎসব ইস্টার সানডে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খ্রিস্টান ধর্মানুসারীদের ঘরে ঘরে ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ১২ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের গারো লাইনসহ বিভিন্ন এলাকায় এসব ত্রান বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালার উপস্থিতিতে খ্রিষ্ট পরিবারের মানুষের মধ্যে এসব ত্রান বিতরণ করেন।

কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা জানান, স্টার সানডে উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৩২টি খ্রিষ্টান পরিবারের বাইরেও অন্যান্ন দরিদ্র ও কর্মহীন পরিবারে সরকারি ত্রান সহায়তার পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল হতে এসব ত্রানসামগ্রী বিতরণ করা হয়। ত্রানসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবান বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিষয়ে গ্রামবাসীকে সচেতনত হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com