মৌলভীবাজারে ঘর ভাড়া নিয়ে সংবাদ সম্মেলন

বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গলের সুপরিচিত বিপনী মিতালী ম্যানসনের’র ব্যবসায়ীদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন মালিকপক্ষ। আর এ নিয়ে বিপনীর মালিক হাজী ফিরুজ মিয়ার পুত্র আনোয়ার হোসেনের মহানুভবতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঐ বিপনীর ব্যবসায়ীরা।
১৭ এপ্রিল শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে নিরাপদ দুরত্ব বজায় রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিপনীটির ব্যবসায়ী শেফু মিয়া, ইয়াকুব আলী, জামাল উদ্দিন ও রিংকু সরকার। তারা বলেন, তাদের মালিক তাদের পুরো এপ্রিল মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত আমাদের জানালে আমরা মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলাম। জাতির এ দুঃসময়ে যেভাবে আমাদের বিপনীর মালিক আনোয়ার হোসে মসুদ এগিয়ে এসেছেন তাঁর মানবিক হৃদয় নিয়ে তা আমাদেরকে ব্যাপকভাবে উদ্বেলিত করেছে। আমরা বেশ চিন্তায় ছিলাম করোনা ভাইরাসের কারনে সাধারণ ছুটি ও লকডাউনের কারনে ব্যবসা প্রতিষ্টান বন্ধ নিয়ে। অনির্দিষ্টকালের জন্য এ হটাৎ আসা দুঃসময় আমাদেরও মতো আরো অন্যান্য ব্যবসায়ীদেরও দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। আমরা এরকম একজন ব্যক্তির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছি এ কারনে যে তিনি, সুদুর লন্ডন থেকে দেশের মানুষের এই বিপদের দিনে নিজে থেকেই এগিয়ে এসেছেন।
এ সময় লন্ডন থেকে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন আনোয়ার হোসেন মসুদ। তিনি বলেন, বৈশ্বিক এ কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমি এ সিদ্ধান্তটি নিয়েছি এবং আমার বিপনীর’র দেখভালকারী মো. মশিউর রহমান রিপন’কে আমি তা জানিয়ে দেই। পরিস্থিতি যদি আরো অবনতির দিকে যায় তাহলে আমি পরবর্তী দিনগুলোর কথাও চিন্তা করব। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে অন্য মালিক ও বিত্তশালীদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, এখনি সময় সমাজকে কিছু দেয়ার। যাদের বিপনী বা ঘরভাড়া দিয়ে জীবিকা নির্বাহ না করতে হয় তাদের বিশেষ করে আমি অনুরোধ করব, অন্ততপক্ষে জাতির এই দুঃসময়ে আপনার মানবিক ও প্রকৃতভাবে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই উপজীব্যকে ধারন কওর আমরা অবশ্যই এই করোনা ভাইরাসকে জয় করে একটি সহমর্মিতা, সহযোগীতার নতুন মানবিক পৃথিবীকে আমরা এগিয়ে নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, আরটিভির রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, বিজয় টিভির রিপোর্টার সাজন আহমেদ রানা, ৭১’টিভির প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, সাংবাদিক নান্টু রায়, দৈনিক সংবাদ সারাবেলার রিপোর্টার সব্যসাচী মিথুন ও মিডিয়া ব্যক্তিত্ব দ্বীপ দত্ত আকাশ।



মন্তব্য করুন