জেলা পরিষদের ত্রাণ তহবিলে ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার॥ “মানবতার সেবায় ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার” স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের করোনায় ক্ষতিগ্রস্থ ২৪০ পরিবারকে দৈনন্দিন খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী, সাবান ও ভবিষ্যত নিরাপত্তার জন্য পাঁচ ধরনের শস্য বীজ অনুদান প্রদানের অংশ হিসেবে ১২ মে মঙ্গলবার মৌলভীবাজার জেলা পরিষদের ত্রাণ তহবিলে অনুদানের একাংশ হস্তান্তর করে মৌলভীবাজারে ব্যাংকারদের সংগঠন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজারজেলা পরিষদ সদস্য জাবেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ও ব্যাংকের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার জ্যোতিষ চন্দ্র রায়,পূবালী ব্যাংক লিঃ প্রধান শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোঃ রকিবুল্লাহ, প্রাইম ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ চৌধুরী, ব্র্যাক ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও এরিয়া হেড সাইফুল আলম, সেস্যাসাল ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও ব্যাংকের ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক মোঃ আশরাফ-উল-আলম ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল গফফার বাবলু প্রমুখ। মৌলভীবাজার জেলা পরিষদেও চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ মানুষের এই দুুর্দিনে একান্তই ব্যক্তিগত পর্যায় থেকে মৌলভীবাজারের ব্যাংকারদের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার সবসময়ই এই অঞ্চলের যেকোন দুর্যোগে ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করে না বলে জানান। এর আগেও তারা এই জেলার প্রাকৃতিক দুর্যোগ ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সবসময়ই এই অঞ্চলের মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন।



মন্তব্য করুন