মৌলভীবাজার পৌরসভার ত্রাণ তহবিলে ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার॥ “মানবতার সেবায় ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার” স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের করোনায় ক্ষতিগ্রস্থ ২৪০ পরিবারকে দৈনন্দিন খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী, সাবান ও ভবিষ্যত নিরাপত্তার জন্য পাঁচ ধরনের শস্য বীজ অনুদান প্রদানের অংশ হিসেবেআজ মৌলভীবাজার পৌর এলাকায় বিতরণের জন্যপৌরসভার ত্রাণ তহবিলে অনুদানের একাংশ হস্তান্তর করে মৌলভীবাজারে ব্যাংকারদের সংগঠন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার। মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এসময় উপস্থিত ছিলেন। ব্যাংকারদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও এরিয়া হেড ও ব্যাংকের এসএভিপি সাইফুল আলম,দি সিটি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও ক্লাস্টার ম্যানেজার ও ব্যাংকের এসএভিপিআহতামাম উদ্দিন মোঃ মঞ্জুর, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও ব্যাংকের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট চৌধুরী আহমেদ ফারুক,বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক মোঃ আশরাফ-উল-আলম ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্টার্ণ ব্যাংক লিঃ এর প্রিন্সিপাল অফিসার সাজ্জাদুর রহমান পিন্টু। মৌলভীবাজার পৌরসভার মেয়র ক্ষতিগ্রস্থ মানুষের এই দুুর্দিনে একান্তই ব্যক্তিগত পর্যায় থেকে মৌলভীবাজারের ব্যাংকারদের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার সবসময়ই এই অঞ্চলের যেকোন দুর্যোগে ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করে না বলে জানান। এর আগেও তারা এই জেলার প্রাকৃতিক দুর্যোগ ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সবসময়ই এই অঞ্চলের মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। উল্লেখ্য, একই অনুদানের অংশ হিসেবে ব্যাংকারদের এই সংগঠনটি ১২ মে মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তহবিলে আলাদা আলাদাভাবে অনুদান প্রদান করেছেন।



মন্তব্য করুন