করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে তারেক রহমানের উপহার
May 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছেদেন মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
মনোয়ার আহমেদ রহমান জানান, ২৪ মে রোববার মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে উপহার পৌছে দেয়া হয়েছে। পরবর্তীতে জেলার সকল উপজেলায় আক্রান্ত ব্যাক্তিক ও পরিবারের জন্য তারেক রহমানের উপহার পৌঁছে দেওয়া হবে। তিনি মৌলভীবাজার সহ সারা দেশের মানুষের এই মহামারী থেকে মুক্তির কামনা করেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ পৃথিবীর সকলকেই এই মহামারী থেকে মুক্ত করবেন।



মন্তব্য করুন