পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন
May 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিবেশ মন্ত্রী ২৫ মে সোমবার এক ভিডিও বার্তায় দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব করোনার সংক্রমণে এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছে।
মন্ত্রী এসময় বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে করোনার মহামারী থেকে মুক্ত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে প্রার্থনা করেন। তিনি এসময় সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।



মন্তব্য করুন