শোকবার্তা : সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

May 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য অলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

পরিবেশ মন্ত্রী  ২৫ মে সোমবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা  করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার রাত ৯ টার দিকে হাজী মকবুল হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com