গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ফ্রী টেলি মেডিসিন ও ঔষধ বিতরণ

May 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার  খলিলপুর ইউনিয়নের গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ও ইমাম আবু হানিফাফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি টেলি-মেডিসিন ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
২৭ মে বুধবার সকাল ১১ ঘটিকা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ছয়জন এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা
ভিডিও কলের মাধ্যমে ও ডাঃ রাকিবুল হাসান রাকিব উপস্থিত থেকে প্রায় তিনশত  রোগীদের সুচিকিৎসা  সেবা দেওয়া হয়।
ফ্রী টেলি-মেডিসিন ও ঔষধ বিতরণ  উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ,১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দারবাচ্চু, নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন,ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়েরম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, গোরারাই প্রাইমারী স্কুলের সভাপতি মোঃ খালিসুর রহমান,গোরারাই  ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সহ-সভাপতি আরমান চৌধুরী ,যুগ্ম সম্পাদকজামাল আহমেদ, সাংঘটনিক সম্পাদক সালেহ আহমেদ লিমন,ক্রীড়া সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, তোফায়েল আহমদতারেক,সৈয়দ মাসুদ আলী, ফাতেমা আক্তার পপি,ইমাম আবু হানিফা ফাউন্ডেশনের সভাপতি কাজী সিদ্দিকুর রহমান তায়েফ, সহ-সভাপতি মাওলানা আশরাফ ইসলাম সাধারণ সম্পাদক রোমান আহমেদ,জহিরুল ইসলাম জয় সাম্মু চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com