আওয়ামীলীগ জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে– এম এ রহিম সিআইপি

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনায় কর্মহীন মানুষের পাশে এমন সংকটপূর্ণ মূহুর্ত্বে এসব কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এম এ রহিম সিআইপি ও তার ছোট ভাই কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব।
২৭ মে বুধবার মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে নিজ বাড়িতে ৫০০ শত হতদরিদ্র, কর্মহীন ও শ্রমিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী চাল, পেয়াজ, তেল, চিনি, সেমাই, লুঙ্গি,শাড়ী, দুধ, সাবান বিতরণ করেন।
মৌলভীবাজারে করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পক্ষ থেকে নিজ উদ্যোগে এম এ রহিম সিআইপি বিতরণ করেন। তিনি বলেন শেখ হাসিনার সরকারে কেউ না খেয়ে থাকতে পারেনা। আপনারা সকলে আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা বজায় রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামীলীগ জনগণের জীবন ও জীবিকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। আমরা সকলে মিলে করোনা ভাইরাসের এই দুর্যোগ মোকাবিলা করবো।



মন্তব্য করুন