মৌলভীবাজারে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকি পালিত

May 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।শোকাবহ এই দিনটি স্মরণে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যযোগে এ কর্মসূচি পালন করা হয়।শনিবার ৩০ মে যোহরের নামাজ শেষে দুসাই মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সভাপতি আব্দুল মুকিত, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, মতিন বক্স, মুজিবুর রহমান মজলু, দপ্তর সম্পাদক ফকরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ অন্যরা।
এসময় বর্তমান করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া কামনাসহ মরহুম জিয়াউর রহমান ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com