করোনা সময়ে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গণমাধ্যমকর্মীদের মধ্যে আর্সেনিক এলবাম বিতরণ

June 13, 2020,

বিকুল চক্রবর্তী॥ করোনা কালে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের মধ্যে হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক এলবাম বিতরন করা হয়েছে।
১২ জুন শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক কলেজ রোডস্থ সিদ্ধার্থ হোমিও হলের স্বত্তাধিকারী ডা: বিউটি রানী দেব সাংবাদিকদের মধ্যে এই ঔষধ বিতরণ করেন।
প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক সমীর কান্তি দে, প্রভাষক শ্যামল কান্তি দে, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও বিভিন্ন ইলেক্টনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় ডা: বিউটি রানী দেব জানান, করোনাকে ভয় না করে শর্তক ও প্রতিরোধ মূলক ব্যবস্থা নিলে সহজেই এর থেকে আমরা ম্ক্তু হতে পারবো। তিনি বলেন এই ঔষদের উপকারীতা রয়েছে। তাই তিনি প্রতিনিয়ত মানুষের কল্যানে নিবেদিত প্রাণ গণমাধ্যমকর্মীদের মধ্যে তা বিতরণ করেন এবং এর উপকারীতা ও খাবার নিয়ম বলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com