গাজাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

June 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এক অভিযান চালানো হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার সহ আভিযানিক দলের অন্যান্য সদস্য।
১৪ জুন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রানীর কোর্ট বাজারস্থ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আকছির মিয়া (৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে চুনারুঘাট উপজেলার আজিমাবাদ এলাকার মৃত আকবর আলীর পুত্র। অপর দিকে একই উপজেলার দেওরগাছ এলাকার মৃত রজব আলী বাবুর পুত্র মোঃ ইসমাইল মিয়া রুমন গ্রেপ্তারর করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ১টি সিএনজি, ২টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের ও আসামীদের হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com