বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এর নতুন কমিটি,

June 15, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রিন্সিপাল এহসান জেলা সভাপতি ও মনিরুল সেক্রেটারি বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর মৌলভীবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির-কে সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি ও জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক সাংবাদিক মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে অনুমোদন প্রদান করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান সরকার। আজ দুপুরে কেন্দ্রীয় সংগঠনের মহাসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল কমলগঞ্জ এর অধ্যক্ষ মমতা রানী সিনহা, যুগ্ন সাধারণ সম্পাদক রাজনগর জোড়াপুর হাজী ইসহাক একাডেমির প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ কমলগঞ্জ আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক, কমলগঞ্জ প্রেসকলাবের সেক্রেটারি মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্রীমঙ্গল দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরা কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার সদর এর সহকারী শিক্ষক মুহাম্মদ ইমাদ উদ্দিন, শিক্ষা সম্পাদক ববড়লেখা ঘোলসা মডেল একাডেমির প্রধান শিক্ষক শহীদ খান, সহ-শিক্ষা সম্পাদক শ্রীমঙ্গল রোজ ভিউ মডেল স্কুল এর প্রধান শিক্ষক জাফরিন নাহার, ক্রীড়া সম্পাদক কমলগঞ্জ উপজেলা পরিষদ কেজি স্কুল এর অধ্যক্ষ খালেদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক জুড়ি আল ইকরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইকরা বাংলাদেশ স্কুল মোকামবাজার রাজনগর এর প্রিন্সিপাল এইচ এম হারুনুর রাশীদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নয়াবাজার আর্দশ শিশু শিক্ষা একাডেমি জুড়ীর সহকারী প্রধান শিক্ষক নোমান আহমেদ, দপ্তর সম্পাদক কুলাউড়া হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক সামছুল ইসলাম লিমন, সহ-দপ্তর সম্পাদক বড়লেখা এমরান শাহিদুল মডেল একাডেমির প্রধান শিক্ষক দীনবন্ধু রুদ্র পাল, প্রচার সম্পাদক কুলাউড়া শাহজালাল ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মৌলভীবাজার ইসলামী একাডেমির সহকারী শিক্ষক কে এম আব্দুল হক, সমাজকল্যাণ সম্পাদক বড়লেখা মডেল কিন্ডারগার্টেন শাহবাজপুর এর প্রধান শিক্ষক রুহেল আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক গ্রীন গার্ডেন কেজি স্কুল মুন্সিবাজার রাজনগর এর প্রধান শিক্ষক মুস্তফা বকস এবং নির্বাহী সদস্য হলেন শ্রীমঙ্গল চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার এর প্রধান শিক্ষক আলী আহমদ ও রাজনগর শাহজালাল (রাহ.) একাডেমীর প্রধান শিক্ষক সানা কান্ত শীল।
এছাড়া শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদকে জেলা উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠিত হয়েছে। উপদেষ্টা কমিটির অন্যরা হলেন বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি, বড়লেখা ইন্টারন্যশনাল স্কুল এর
প্রধান শিক্ষক তপন চৌধুরী, জুড়ী কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি, জায়ফরনগর মডেল একাডেমির প্রধান শিক্ষক আবুল হোসেন লিটন, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুল জুড়ী এর প্রধান শিক্ষক বাদশা মিয়া, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল, কিন্ডারগার্টেন জুনিয়র স্কুল শিক্ষক সমিতি, কুলাউড়ার সভাপতি জহিরুল ইসলাম। নব অনুমোদিত মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এ তথ্যটি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ১৯৮৪ সালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৮ সালে গভ: কর্র্তৃক রেজিস্ট্রেশন লাভ করে। দেশের ৫৬ জেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি রয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভূঁইয়া ও মহাসচিব মোঃ মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com