শ্রীমঙ্গলে মুজিব বর্ষ উপলক্ষে সেনাবাহিনীর  ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা

June 16, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনা কালিন সময়ে সেনাবাহিনী উদ্দ্যেগে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুন শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২২ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারির সহযোগীতায় ও ১৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৭৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স এই চিকিৎসা সেবা প্রদান করে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেটের ৭৫ ফিল্ড অ্যাম্বুল্যান্সের অধিনায়ক লে. কর্ণেল সুজা, ডা. ক্যাপ্টেন জেসমীন আক্তার, ক্যাপ্টেন সালমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ও আরএমও ডা. মো. আবু নাহীদ। উপজেলার নয়টি ইউনয়নের ৫৫ জন গর্ভবতী মাকে স্বাস্থ্য সেবার পাশাপাশি তাদের বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

লে. কর্ণেল সুজা জানান, মূলত মুজিব বর্ষ উপলেক্ষে সেনা সদরের নির্দেশে জিওসি ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিলেটের সবকটি জেলার বিভিন্ন উপজেলায় এই করোনা প্রাদূর্ভাব কালিন সময়ে গর্ভবতী মায়েদের তারা বিনামূল্য স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি মায়েদের করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারনা দেয়া হচ্ছে। অনেক মায়েরা রয়েছেন গর্ভাবস্থায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও তাদের স্বাস্থ্য পরিক্ষা করান নাই। এমন মায়েদের স্বাস্থ্য ও ব্লাড সোগার পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম আগামী জুলাাই মাসের প্রথম সাপ্তাহ পর্যন্ত চলবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com