শ্রীমঙ্গল ওয়েলফার ট্রাষ্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকের আমরা পরের তরে’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবাসীদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন শ্রীমঙ্গল ওয়েলফার ট্রাষ্ট এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ জুন মঙ্গলবার দুপুরে শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে দুই শতাধিক করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে তৃতীয়বারের মত চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি তদন্ত মো. সোহেল রানা। এসব ত্রাণ বিতরণের আয়োজনে ছিলেন ওয়েলফার ট্রাষ্টের সদস্য ইউকে প্রবাসী শাহজাহান আলম, রাসেল আহমেদ,নয়ন,মনসুর,মিফ, রুপক, লিপু, কুয়েত প্রবাসী রাসেল, আরব আমিরাতের কাওসার আজাদ, ফ্রান্সের মিথুন, আমেরিকার কবির, জুয়েল, জাকির, টিটুসহ আরও অনেকেই।
এছাড়াও ওয়েলফার ট্রাষ্টের স্থানীয় সমন্বয়ক ডা. আব্দুল বাতেন, শরীফ, তোফায়েল, লিটন, রুহেল, খালেদ, অসীম, আলমাস, রাখালসহ অন্যান্য সদস্যরা এসব খাদ্যসামগ্রী বিতরণে তদারকি করেন।



মন্তব্য করুন