প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

June 16, 2020,

তোফায়েল পাপ্পু॥  শ্রীমঙ্গল  সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ জুন সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে  এই কর্মসূচীতে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাতের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক উজ্জ্বল কান্তি দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি  ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের স¤পাদক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক তৌহিদ মিয়া প্রমুখ। এছাড়াও শ্রীমঙ্গল সহকারী কলেজ ছাত্রলীগ নেতা আকিব আহমেদ পাপ্পু, সাজ্জাত আহমেদ, সাগর আহমেদ রণি, সম্রাট আহমেদ, রিয়ন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ স¤পাদক উজ্জ্বল কান্তি দাস জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com