শ্রীমঙ্গলে ড. মহানামব্রত স্মৃতি পরিষদ অসহায় মানুষের পাশে

বিকুল চক্রবর্তী॥ মহানামব্রত মেধা বৃত্তি ও সম্মাননার অর্থ দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড. মহানামব্রত স্মৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১৭ জুন বুধবার বিকেলে মহানামব্রত স্মৃতি পরিষদ থেকে প্রতিবছর অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি দেয়া হয়। করোনার কারনে এ বছর মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান করতে না পারায় সে অর্থ দিয়ে গরিব মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়।
এ খাদ্য বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ডা: বরুন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ বনিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক ননী ভুষন দত্ত, প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী ও সাংবাদিক সঞ্জয় কুমার দে।



মন্তব্য করুন