গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯
June 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার সহ একটি আভিযানিক দল অভিযান চালায়।
১৭ জুন বুধবার ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন আমতলী এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক মোঃ কামরুল হাসান (২৯), পিতাঃ মোঃ বাবুল মিয়া , সাং-পুনী আউট, থানাঃ ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া মোঃ ইমন মিয়া (২১), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-আদমপুর, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া’দ্বয়কে গ্রেফতার করা হয়েছে। ৬০ কেজি গাঁজা, ৩টি মোবাইল উদ্ধার ও জব্দ করে।



মন্তব্য করুন