শ্রীমঙ্গলে ড্রেন থেকে শিশুর লাশ উদ্ধার
June 20, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারনা করছেন শিশুটির বয়স আনুমানিক ৩-৪ দিন হবে।
২০ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছেন, কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।



মন্তব্য করুন