শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

June 20, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে উপজেলার সিন্দুরখান এলাকা থেকে ১৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম শরিফ উদ্দিন (২৯)। সে শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামের তার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ধাওয়া করে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিকনির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদক মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৮৫ পিস ইয়াবাসহ শরিফ উদ্দিন (২৯) কে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com