চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেে র‌্যাব-৯

July 6, 2020,

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি সোমেন মজুমদার সহ একটি আভিযানিক দল অভিযান চালায়।  ৬ জুলাই সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন পূর্বাশা এলাকা হতে ৬০ লিটার তৈরি দেশীয় চোলাই মদ উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক নিতাই তাতী (৩৭), পিতা- অনিল তাতী, সাং- ভূরভুরিয়া চা বাগান, থানা শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com