শ্রীমঙ্গলে ইউএনও’র বাসা চুরির মালামাল উদ্ধার

September 7, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় শহরের শাহীবাগ এলাকা থেকে মালামাল উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, গত ৩১ আগষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা চুরি হওয়ার পর অভিযান চালিয়ে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে চুরকে গ্রেফতার করা হয়েছে। পরে আটকৃত চোরের দেয়া তথ্যমতে শাহীবাগ এলাকার আনোয়ার মিয়ার বাসার পশ্চিমে কচুরিপানা ঝোপ থেকে চুরি হওয়া মালামাল ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com