বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারে বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ সেপ্টেম্বর শনিবার “একটি গ্রাম একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আজকের বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশে বক্তারা যোগ দেন।
উক্ত সভায় উপস্থিত সবাই মাদক নিরসনে যথাযথ ভূমিকা রাখবেন বলে মত প্রকাশ করেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ওসি আব্দুছ ছালেক,এ এস আই নজরুল ইসলাম,এস আই আসাদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্র লীগের যুগ ¥সাধারণ সম্পাদক মোশাহিদ চৌধুরী, কুঞ্জবন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবির,সিন্দুরখাঁন বাজার সেক্রেটারি ফটিক মিয়া,অস্থায়ী সদস্য পারভেজ আহমেদ,অস্থায়ী সদস্য জয়নাল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন – “আমাদের দেশের তরুণ সমাজকে মাদক গ্রাস করার চেষ্টা করছে। যে তরুণ যুবশক্তি দেশের প্রাণ মাদকের ছোবলে সে প্রাণ হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।”
বক্তারা আরো বলেন “তরুণ প্রজন্মকে বাঁচাতে প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি তাদের আশ্রয়দাতা সহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে শ্রীমঙ্গল থানার পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের পরিচয় গোপন থাকবে বলে শতভাগ নিশ্চয়তা দেন শ্রীমঙ্গল থানার কর্মকর্তারা।”



মন্তব্য করুন