স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্ম দিন উপলক্ষে বৃক্ষ রোপণ
September 29, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গাছ লাগান পরিবেশ বাছাঁন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দূপুরে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, সদর উপজেলার সভাপতি মোঃ শামছুল ইসলাম, পৌর সভাপতি সৈয়দ জাকির হোসেন, সঞ্জয় দেবনাথ সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।



মন্তব্য করুন