শ্রীমঙ্গলে গৃহবধূকে ধর্ষণের ঘটনাস্থল পুলিশের পরিদর্শন

October 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে স্বামীকে ছাড়াতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে ধর্ষণের ঘটনায় ভিকটিমকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সোমবার ১২অক্টোবর)দুপুরে ধর্ষণের ঘটনাস্থল শহরের গুহ রোগের হামিদা গেস্ট হাউজ পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
এছাড়াও তিনি শ্রীমঙ্গল থানয় ভিকটিমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
ধর্ষণের ঘটনার ভিকটিম ২৫ বছর বয়সী ঐ নারী গত শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে গত রোববার সকালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজল মিয়া (৩০), ও মতিন মিয়া (২০) নামে দুই ব্যক্তিকে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে। অভিযুক্তদের গ্রেফতার করার পর শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের মৌলভীবাজার আদালতে পেরন করে।
উল্লেখ্য ১৯ সেপ্টম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার ঐ নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।
ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদের ঘটনাটি মুঠোফোনে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com