১৫১ লিটার চোলাই মদ জব্দসহ মাদক কারবারি গ্রেফতার র্যাব-৯
October 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়।
১৩ অক্টোবর মঙ্গলবার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্ত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের পাশ থেকে ১৫১ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দসহ চোলাইমদ কারবারি বাসুদেব কালেন্দী (৫৫), পিতা-মৃতরাধাকান্ত কালেন্দী, সাং-ডাকছড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত ব্যাক্তিকে সংশিষ্ট থানায় হস্তান্তর করাহয়েছে ।



মন্তব্য করুন