মৌলভীবাজার-কক্সবাজার বাস সার্ভিসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ পাহাড় আর সাগরের মেল বন্ধন ঘটাতে পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কক্সবাজার পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করেছে শ্যামলী পরিবহন।
শনিবার ২ জানুয়ারি রাতে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শ্যামলী বাসের শ্রীমঙ্গল এর পরিচালক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও শ্যামলী পরিবহন শ্রীমঙ্গল এর ম্যানেজার বিধান চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার ও আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম।
এ সময় প্রথম যাত্রায় ভ্রমণ করা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আরিফুর রহমান ও গৌরঙ্গ রায়।
শ্যামলী শ্রীমঙ্গলের পরিচালক বিকুল চক্রবর্তী জানান, চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে সমুদ্র কন্যা কক্সবাজারে যাওয়ার জন্য যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয় এই ভোগান্তি নিরসনের লক্ষ্যে শ্যামলী পরিবহনের স্পেশাল দুটি গাড়ী এই রুটে সংযুক্ত করা হয়েছে। আশা করছি এই গাড়ী চালু হওয়ায় পর্যটক ও যাত্রীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।
তিনি জানান, প্রতিদিন গাড়ীটি সিলেট থেকে সাড়ে আটটায় ছেড়ে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল সাড়ে দশটায় পৌঁছাবে এবং সকাল সাতটায় গিয়ে কক্সবাজার পৌঁছাবে। এছাড়াও প্রতিদিন এই রুটে মোট চারটি এসি-নন এসি গাড়ী চলাচলের বিষয়টি প্রক্রিয়াধীন। শ্রীমঙ্গল থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ টাকা।



মন্তব্য করুন