বিরল প্রজাতির ২টি ‘ধুম কাছিম’ অবমুক্ত

January 4, 2021,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলের মাছের বাজার থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির দুটি ধুম কাছিম বাইক্কা বিলে অবমুক্ত করা হয়েছে।
সোমবার ৪ জানুয়ারি বিকেলে মৌলভীবাজারের মৎস্যসম্পদের অভয়াশ্রম বাইক্কা বিলের সংরক্ষিত জলাভূমিতে এই দুটো কাছিমকে মুক্ত করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান, মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন সহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এদিকে এই দুটি কাছিমকে রোববার ৩ জানুয়ারি সন্ধ্যায় মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শ্রীমঙ্গল শহরের মাছ বাজার থেকে এগুলোকে উদ্ধার করেন। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে এই কাছিম বিক্রেতা পালিয়ে গেছে।
এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার শ্রীমঙ্গলের শহরের মাছ বাজারে ঝটিকা অভিযান চালিয়ে ২টি বিরল প্রজাতির ধুম কাছিম উদ্ধার করা গেছে। এ দুটোর ওজন অনুমানিক ১৬ কেজি। বন্যপ্রাণী নিরাপত্তা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com