শ্রীমঙ্গলে কারিতাস ‘এসডিডিবি’ প্রকল্পের পরামর্শ সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

March 28, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে রোববার ২৮ মার্চ সকাল ১১টায় কারিতাস কারিগরী স্কুল মিলনায়তনে সরকারী ও বেসরকারি বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের সাথে অধি-পরামর্শ সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন অনুষ্টিত হয়েছে। কারিতাস সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসুচী কর্মকর্তা মো.মখলিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার,কারিতাস কারিগরী স্কুলের অধ্যক্ষ টেরেন্স যাকারিয়াস পেরেরা,এসময় আরও উপস্থিত ছিলেন এসডিডিবি প্রকল্পের উন্নয়ন কর্মসুচী কমিটির সদস্য,মো.সালাউদ্দিন,ফিল্ড এ্যানিমেটর ফাসবন প:লেং,বনিফাস সরেং এবং বিভিন্ন কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্যরা। সভা শেষে ৩ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে অতিথিরা ১টি করে হুইলচেয়ার  বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com