দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
March 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বালিশিরা বেইলী ক্লাবের দক্ষিণ গেইটের সামনে কাঁচা রাস্তার উপর থেকে দেড় কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার করা হয়।
২৮ মার্চ রবিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সাথে ছিলেন জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসু কান্তি দাশ, এএসআই জিতেন কর্মকার, রহম আলী ও এসআই জিতেন্দ্র বৈষ্ণব।
আসামীর নাম রিতেশ বাল্মীকি, পিতা- বেনু দাস, মাতা-লক্ষী দাস, সাং- শিশিন বাড়ি, থানা- শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন