চলে গেলেন শহীদ পবন তাঁতী’র সহধর্মিণী

March 30, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের চা শ্রমিক জনগোষ্ঠীর প্রথম গ্রেজুয়েট শহীদ পবন কুমার তাঁতী’র সহধর্মিণী ও উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য পুরবী তাঁতী (৭৫) সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ৩০ মার্চ সকালে রাজঘাট চা বাগানে উনার সমাধি ক্রিয়া অনুষ্ঠিত হয়।
শহীদ পবন কুমার তাঁতী’র জেষ্ঠ্য সন্তান স্বপন কুমার তাঁতী আনসার বাহিনীতে চাকুরী শেষে অবসরে আছেন এবং ছোট ছেলে তপন কুমার তাঁতী প্রভিডেন্ট ফান্ড কার্যালয়ে কর্মরত।
উল্লেখ্য, রাজঘাট ইউনিয়নের কৃতি সন্তান শহীদ পবন কুমার তাঁতী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই বীর রাজঘাট ইউনিয়নে তাঁর এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাজাকার বাহিনীর সহায়তায় পাকিস্তান হানাদার বাহিনীর কাছে ধরা পড়েন এবং ওইদিনই তাঁকে শ্রীমঙ্গল শহরের ওয়াপদায় নির্মমভাবে হত্যা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com