শ্রীমঙ্গলে মাস্ক পরিধান না করার দায়ে ২০ জনকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বুধবার ৩১ মার্চ রাতে মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি প্রতি পালনের লক্ষ্যে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে ২০ জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ১৪ জনকে ১ হাজার ৯০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ৬ জনকে ৮০০ টাকা জরিমানা করেন।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন নয়ন কারকুন উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
আইন অমান্য করে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন জরুরী সেবা ব্যতীত সন্ধ্যা ৭টার পর শ্রীমঙ্গল উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।



মন্তব্য করুন