শ্রীমঙ্গলে গুইসাপ উদ্ধার’ পরে অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে হাঁসের বাচ্চা খেতে এসে এলাকাবাসীর হাতে আটক হয় একটি গুইসাপ।
উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও কোনা বাড়ির লতিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত রাতে হাঁসের বাচ্চা খেতে আসলে প্রথমে বাড়ির মানুষ গুইসাপটি’কে দেখতে পায়। পরে হাল্লা-চিৎকার শুনে আশপাশের মানুষ এসে সাপটিকে আটকে বস্তায় ভরে রাখে।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ২৪ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় সেখান থেকে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে যায়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেবে’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, সকাল ১০টায় নোয়াগাঁও এলাকার লতিফ মিয়ার বাড়ি থেকে গুইসাপটি উদ্ধার করি, পরে বিকেল ৪টায় বন বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।
এ সময় বন বিভাগের বিট কমকর্তা মোঃ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন