পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এর সাথে স্বজন নেতৃবৃন্দের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান এর সাথে মতবিনিময় করেছেন ট্রান্সপারেন্সী ইন্টারন্যশনাল বাংলাদেশ টিআইবি’র সহযোগীতায় গঠিত সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর স্বজন নেতৃবৃন্দ। ২৬ জুন শনিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল স্বচ্চতার জন্য নাগরিক (স্বজন) সাবেক আহবায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, বর্তমান আহবায়ক দেলওয়ার হোসেন মামুন, টিআইবি এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন এডমিন) ওয়াহিদুজ্জামান।
স্বজন নেতৃবৃন্দ বিদ্যুৎতের গ্রাহকসেবা নিয়ে কথা বার্তা বলেন এবং বিগত দিনের পল্লী বিদ্যুৎতের সাথে স্বজন ও গ্রাহকদের নিয়মিত কার্যক্রম কভিট-১৯ এর কারণে জিমিয়ে পড়ায় কিভাবে আবার শুরু করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেন। এসময় উভয়ই একমত হন বর্তমান লকডাউনের পর আগামী জুলাই মাসে অনলাইনে গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভায় আয়োজন করার। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন এলাকায় গিয়ে গ্রাহকসেবা নিয়ে গ্রাহকদের সাথে মতবিনিময় করবেন বলে আশ^াস দেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জানান, তিনি জনগণের সাথে মিলে-মিশে কাজ করতে খুবই ভালবাসেন। তিনিও গ্রাহকদের বিভিন্ন সমস্যার তিনি সরাসরি শুনতে চান এবং এর সমাধান দিতে চান।
জিয়াউর রহমান গতবছরের ৩০ মার্চ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হিসাবে যোগদান করেন এবং স্বজন নেতৃবৃন্দের সাথে তাঁর এটাই প্রথম সাক্ষাৎ।



মন্তব্য করুন