শ্রীমঙ্গলের শিক্ষানুরাগী দক্ষিনা রঞ্জন পাল ভজন আর নেই

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজ ও কুল চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভুমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ হৈতষী দক্ষিনা রঞ্জন পাল ভজন আর নেই। তিনি ২৬ জুন শনিবার সকাল ৮টায় শ্রীমঙ্গল উত্তরশুরস্থ তার নিজ বাড়িতে হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বিকাল ৪টায় উত্তরশূরস্থ তাদের পারিবারিক শ্বশানঘাটে তার দাহকার্য শুরু হয়।
ভজন পাল শ্রীমঙ্গল শহরে একজন শিক্ষানুরাগী ও পরোপকারী ব্যাক্তি হিসেবে সু পরিচিত ছিলেন । তিনি বর্তমানে তার বাবার নামে প্রতিষ্ঠিত দ্বারিকাপাল মহিলা কলেজের গর্ভনিংবডির সদস্য, তাঁর দাদার নামে প্রতিষ্ঠিত উত্তরশুল কুল চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। এ ছাড়াও শ্রীমঙ্গল বারোয়ারী কালিবাড়িসহ অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। মৃত্যুর আগে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে জমি ক্রয় করে দেয়া, নগদ অর্থ সহায়তা, ভবন নির্মানসহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন।
তাঁর দুই ছেলের মধ্যে এক ছেলে বর্তমানে অষ্টেলিয়া প্রবাসী। আরেক ছেলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখেন। এদিকে তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।



মন্তব্য করুন