শ্রীমঙ্গলে বীরমাতারা পাঠকদের হাতে তুলে দিলেন সারাদেরেশর স্থানীয়

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বীরমাতারা পাঠকদের হাতে তুলে দিলেন সারাদেরেশর স্থানীয় দৈনিক আজকের পত্রিকা। ২৭ জুন রবিবার সকাল ৬টায় শ্রীমঙ্গল চৌমুহনীস্থ মৌ পত্রিকা বিতানের সামনে বীরমাতা বীরাঙ্গনা শিলা গুহ (সম্প্রতি ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রীকে কাঁদানো বীরাঙ্গনা) ও বীরাঙ্গনা বীরমাতা মায়া খাতুন পত্রিকার বান্ডিল খোলে পাঠকের হাতে তুলে দিয়ে শ্রীমঙ্গলে আজকের পত্রিকার যাত্রা শুরু করেন। এ সময় তারা আগত পাঠকদের মিষ্টিমূখ করান। শ্রীমঙ্গলে আজকের পত্রিকা বিতরণের এই শুভক্ষনে আরো উপস্থিত ছিলেন মৌ পত্রিকা বিতানের স্বত্তাধিকারী বিশিষ্ট সামাজ হৈতষী অরবিন্দু পাল, মৌ পত্রিকা বিতানের পরিচালক সাংবাদিক অসীম পাল শ্যামল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, অবসর প্রাপ্ত শিক্ষক বেনুধর ভট্টাচার্য, সাংবাদিক আল ইব্রাহিম ও ফটো সাংবাদিক বর্ণ চক্রবর্তী প্রমূখ। আয়োজকরা বলেন, আজকের পত্রিকার এই শুভক্ষনকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কিন্তু বর্তমান করোনা মহামারি ও লকডাউনের কারনে অনুষ্ঠান সীমিত করে শুধু মাত্র বীর মাতাদের মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।



মন্তব্য করুন