শ্রীমঙ্গলে ৫শ কৃষকের মধ্যে ২০ কেজি করে সার ও ৫ কেজি করে উচ্চফলনশীল বীজ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোপা আমন ধানের উৎপাদন বৃৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ কৃষকদের মাঝে বিনামুলে ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার ও উচ্চ ফলনশীল ৫ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে কৃষকদের কাছে তা পৌছে দেয়া হয়।
এর আগে বুধবার বিকেলে উপজেলা কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটির সঞ্চালনায় উপজেলা হল রোমে কয়েকজন কৃষকের হাতে এই বীজ ও সার তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দস শহীদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটির জানান, সরকার সল্প জীবনকাল সম্পন্ন ধানের জাত সম্প্রসারণ করার লক্ষ্যে এ বীজ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। তিনি জানান, এর ফলে কৃষক এ ধান কাটার পর বারতি ফসল হিসেবে সরিষা অথবা গম করতে পারেন।



মন্তব্য করুন