করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই এর উদ্যোগে টানা ৫ম দিনের মত রান্নাকরা খাবার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমেঙ্গলে “করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই ” এর উদ্যোগে টানা ৫ম দিনের মতো চলছে রান্না করা খাবার বিতরণ কর্মসূচী।
সোমবার ১২ জুলাই দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজার, পুরান বাজার, শাপলাবাগ, রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বস্তিতে প্রায় ৭শত মানুষের মধ্যে খাবার পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি নেছার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, অফিসার্স ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন, করোনা মুক্ত শ্রীমঙ্গল এর উদ্যোক্তা তাপস দাশ, সাংবাদিক বিকুল চক্রবর্তী, প্রভাষক জলি পাল, শিক্ষিকা রীতা দত্ত, এডভোকেট হাসান অনির্বাণ, সাংবাদিক এস কে দাস সুমন, ও জ্যোতিরময় ধর জয় প্রমূখ।
করোনা মুক্ত শ্রীমঙ্গল এর উদ্যোক্তা প্রিতম দাশ জানান, ৫/৬টি পয়েন্টে তারা প্রতিদিন রান্না করা খাবার পৌছে দিচ্ছেন। তিনি জানান, কিছু মানুষ আছেন ভিক্ষাভিত্তি ও দৈনন্দিন অল্প আয়ে তাদের জীবন চলে ।এমন কিছু মানুষ বাছাই করে তারা এ কার্যক্রম হাতে নিয়েছেন। তাদের নিজেদের ও বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে একার্যক্রম অভ্যাহত রাখছেন।



মন্তব্য করুন