শ্রীমঙ্গলে মির্জাপুরে অবৈধ দোকান উচ্ছেদ করে সরকারের ৪০ শতক ভূমি উদ্ধার

July 17, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজারে অবৈধ দখলদারদের ৮টি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেলে পুলিশের সহযোগীতায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিলেন্ড) মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভূমি উদ্ধার করা হয়। এই উচ্ছেদের ফলে দখলদারির কবল থেকে ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, ধোবারহাট বাজারে ৪০ শতক ভূমির উপর ৮টি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল দখলদাররা। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সেই সব স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। এই দোকান ঘরগুলি উদ্ধারের ফলে বাজারের শৃঙ্খলা ফিরে আসে। এখন থেকে এই ভূমির উপর সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে গরুর বাজার বসানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com