শ্রীমঙ্গল ভারতীয় ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ি আটক
July 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকা থেকে ভারতীয় মদসহ রুমান মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ১৬জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়। রুমান মিয়া শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইনর্চাজ মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের ভিতিত্তে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বিভিন্ন জাতের মদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রত্তুতি চলছে।



মন্তব্য করুন