শ্রীমঙ্গল নোয়াগাঁও এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি মেছোবাঘ  উদ্ধার

July 17, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শনিবার ১৭ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শ্রীমঙ্গল  সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে একটি ধানের জমিতে অনেকক্ষণ ধরে একটি মেছে বাঘ  বসে থাকতে দেখেন গ্রামবাসী। বিষয়টি তারা তাৎক্ষণিক ফোন দিয়ে  শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানান। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের  পরিচালক সজল দেব ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, মোবাইল ফোনে  সংবাদ পেয়ে নোয়াগাও নাথ বাড়ির পাশে ধান ক্ষেতে একটি বাঘ বসে আছে দেখেন। তিনি জানান, মেছো বাঘটি ধান ক্ষেতের মধ্যে অসুস্থ অবস্থায় পরেছিল। সেখান থেকে বাঘটিকে  উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন এ নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, মেছো বিড়াল টা কোমরে মারাত্মক  আঘাত পেয়েছে। হয়তো সড়ক দুর্ঘটনা কিংবা কেউ কোমরে বারি দিয়েছে। সেবা ফাউন্ডেশনের খাঁচায় রাখার পর দেখা যায় সে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছেন। বিষয়টি শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি  সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গলস্থ পশুসম্পদ হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com