শ্রীমঙ্গলে শরীফ হত্যার প্রধান আসামী সজিব গ্রেপ্তার

July 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডে ছুরিকাঘাতে নিহত শরীফ মিয়া হত্যা মামলার প্রধান আসামী সজীব মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার ভোরে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, শরীফ ও সজিবের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব জানায়, মোবাইল নিয়ে তার সাথে দ্বন্দ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সজীব শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সজীব শ্রীমঙ্গল শান্তিবাগ এলাকার আলমগীর মিয়ার ছেলে। সজীবকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সজীব। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স এসে মারাত্মক আহতবস্থায় শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
নিহত শরীফ উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে। এ ব্যপারে শরীফের মা শ্রীমঙ্গল থানায় সজীবকে একমাত্র আসামীকরে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামী সজীবকে আটক করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com