শ্রীমঙ্গল থেকে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী উদ্ধার র্যাব-৯
August 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুরর হমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং শ্যামল কুমার মিত্র, (সহকারীব ন সংরক্ষক, বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জালালীয়া রোড বার্ড পার্ক এন্ড ব্রিড্রিং সেন্টার হইতে অভিযান পরিচালনা করেন।
৪ আগষ্ট বুধবার ভালুক-২টি, বানর-১টি, শকুন-১টি উদ্ধার করতঃ শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জে হস্তান্তর করে। পরবর্তীতে বন্য প্রাণীরেঞ্জ শ্রীমঙ্গল, মৌলভীবাজার কর্তৃক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন