সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নভেম ও লেমন গার্ডেন রিসোট পরিচালনা করায় ৭০ হাজার টাকা জরিমানা

August 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রিসোর্ট খোলা রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের থাকতে দেয়ায় ২টি রিসোর্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার ৬ আগষ্ট সংক্রামণ রোগ প্রতিরোধ আইন, ২০১৮ এর ২৪ (২) ধারা ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ অনুযায়ী শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত নভেম রিসোর্টকে ২০ হাজার টাকা এবং লেমন গার্ডেন রিসোর্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রীমঙ্গল মোঃ নেছার উদ্দিন। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com